আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

দেশের বাজারে আজ (বুধবার ১১ মার্চ) স্বর্ণ ও রুপার দাম সর্বশেষ সমন্বয় অনুযায়ী নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। সেদিন প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা বৃদ্ধি করা হয়। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) -
- ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
- ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
- ১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
- সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরিতে -
- ২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৫৩২ টাকা
- ২১ ক্যারেট রুপা: ৬ হাজার ২৪০ টাকা
- ১৮ ক্যারেট রুপা: ৫ হাজার ৩৬৫ টাকা
- সনাতন পদ্ধতির রুপা: ৪ হাজার ২৪ টাকা
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৫ বার এবং কমানো হয়েছে ১৪ বার। রুপার দাম ২৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৫ বার বাড়ানো এবং ৯ বার কমানো হয়েছে।