logo
Advertisement

সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা

এশিয়া পোস্ট নিউজ
সেপ্টেম্বরের জ্বালানি তেলের দাম ঘোষণা
পাম্প থেকে জ্বালানি নেওয়ার দৃশ্য। ছবি: সামাজিক মাধ্যম থেকে

সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে নতুন মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের আগের নির্ধারিত খুচরা দামই বহাল থাকবে।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরজুড়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা দরে বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণের তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।