logo

কুমিল্লায় সন্ধান মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থী মোহাইমিনুলের

কুমিল্লায় সন্ধান মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থী মোহাইমিনুলের
কাজী মোহাইমিনুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। তিনি কুমিল্লার দাউদকান্দিতে অবস্থান করছিলেন। পরে তাকে উদ্ধার করা হয়েছে।

‎

‎সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জাবি শাখা শিবিরের অফিস সম্পাদক ফেরদৌস আল হাসান।

‎

‎তিনি বলেন, মোহাইমিনুল অন্য একজনের ফোনে ইন্টারনেট সংযোগ নিয়ে তার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সিনিয়র শাহীনকে ফোন করে জানান, তিনি কুমিল্লার দাউদকান্দিতে আছেন। পরে তারা লোকজন পাঠিয়ে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফেরদৌসের একটি পোস্ট থেকে বিষয়টি জানতে পারি। ফেরদৌস আমাদের পিআরওকেও বিষয়টি জানিয়েছিলেন, যাতে তিনি প্রশাসনকে অবহিত করেন। তার বড় ভাইদের সঙ্গে তার অবস্থানের বিষয়টিও প্রশাসনকে জানানো হয়। এভাবেই আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই।

তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেছে। আমি মনে করি, এটি আমাদের সবার একটি অর্জন। তাকে সুস্থ অবস্থায় আমাদের কাছে নিয়ে আসার পর তার সঙ্গে কথা বলে পরবর্তী প্রক্রিয়া নির্ধারণ করা হবে। একই সঙ্গে তার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করারও আমরা চেষ্টা করব।