logo

সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. লুৎফর রহমান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. লুৎফর রহমান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো। ছবি: উইকিপিডিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমানকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসা ড. মো. নূরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে অধ্যাপক মো. লুৎফর রহমানের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে এর আগেই তার অবসর গ্রহণের বয়সসীমা পূর্ণ হলে সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত উপাচার্য তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। একই সঙ্গে বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।