যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের নতুন পরিচালকের দায়িত্ব পেয়েছেন অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, যবিপ্রবির জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রহমানকে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হলো।
আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ড. অভিনু কিবরিয়া ইসলাম এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের (সিটিএসডি) উপপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির রাইন-ভাল ইউনিভার্সিটির যৌথ তত্ত্বাবধানে অণুজীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
.png)






