logo
Advertisement

বিয়েতে বসলেন চাকসু ভিপি, পাত্রী কে?

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিয়েতে বসলেন চাকসু ভিপি, পাত্রী কে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি বিয়েতে অতিথি ও সহপাঠীরা। ছবি: এশিয়া পোস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি।

Advertisement

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার এক রেস্টুরেন্টে তার বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, ইব্রাহিম হোসেন রনির স্ত্রীর নাম রাইসা। তিনি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্যদিকে বর ইব্রাহিম হোসেন রনি নিজেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে একই বিভাগে এম.ফিল গবেষণায় নিয়োজিত আছেন।

চকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি একইসঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্র রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই নেতার বিবাহের খবরে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন ছাত্র-সংগঠনের নেতাকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শুভানুধ্যায়ীরা নবদম্পতির জন্য কামনা করেন সুন্দর, সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের।

ভিপি ইব্রাহিম রনির বিয়েতে উপস্থিত ছিলেন চাকসুর সভাপতি ও চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এছাড়া চাকসুর বিভিন্ন সম্পাদকবৃন্দসহ ভিপি ইব্রাহিম রনির একান্ত সহপাঠীরা বিয়েতে উপস্থিত ছিলেন।