logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত, ক্লাস বন্ধের ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত, ক্লাস বন্ধের ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটক। ছবি: এশিয়া পোস্ট

৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উপলক্ষে পরীক্ষা স্থগিত ও ২ দিন ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রোববার (৮ নভেম্বর) ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী-২০২৬’ উদযাপন উপলক্ষে আগামী বুধবার (১৮ নভেম্বর) সব ক্লাস ও পরীক্ষা এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পূর্বে নির্ধারিত পরীক্ষাসমূহ সাসপেন্ড (স্থগিত) থাকবে।

জানতে চাইলে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী-২০২৬ উদযাপন করা হবে। এ উপলক্ষে আগামী বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই উদযাপন নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পূর্বে নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।