logo
Advertisement

তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার সভাপতি সবুজ, সম্পাদক বিভা

এশিয়া পোস্ট প্রতিবেদক
তরুণ কলাম লেখক ফোরাম রাবি শাখার সভাপতি সবুজ, সম্পাদক বিভা
সভাপতি সবুজ আহমেদ ও সাধারণ সম্পাদক সাইমা বিভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাইমা বিভা মনোনীত হয়েছেন। দুজনেই ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবুজ আহমেদ এর আগে শাখাটির সাংগঠনিক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সাইমা বিভা ছিলেন শাখাটির সদ্য বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

নতুন দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ এশিয়া পোস্টকে বলেন, "তরুণ লেখকদের চিন্তা ও মনন বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে একটি আদর্শ বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

তিনি জানান, লেখালেখি ও পাঠচর্চার পরিসর বাড়াতে নিয়মিত কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে।

সাধারণ সম্পাদক সাইমা বিভা বলেন, নবীন লেখকদের আত্মপ্রকাশের উপযুক্ত ক্ষেত্র তৈরি করতে তারা কাজ করে যাবেন। সংগঠনের কার্যক্রম গতিশীল করা ও নতুনদের দিকনির্দেশনা দেওয়ার অঙ্গীকারও প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম একটি জাতীয় বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল সংগঠন, যা দেশের তরুণ লেখক, চিন্তাবিদ ও মতামতপ্রকাশকারী নাগরিকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এই সংগঠনের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে জাতীয় উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা। বিভিন্ন সেমিনার, কর্মশালা, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রকাশনার মাধ্যমে নতুন প্রজন্মের কলাম লেখকদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের লেখাকে জাতীয় পরিসরে তুলে ধরার জন্য সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ লেখকদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও দায়িত্বশীল চিন্তার সমন্বয়ে একটি আলোকিত বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির অঙ্গীকার।