জবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইমন-জুয়েল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০২৬-২৭ কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে দৈনিক সময়ের আলোর জবি প্রতিনিধি মোশফিকুর রহমান ইমন এবং সাধারণ সম্পাদক হিসেবে স্টার নিউজের জবি প্রতিনিধি জুয়েল রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সমিতির ২০২৫-২৬ সেশনের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নয় সদস্যবিশিষ্ট নতুন কমিটির সহসভাপতি হয়েছেন দৈনিক আমাদের সময়ের জবি প্রতিনিধি রাকিবুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা পোস্টের ইমরান নাজির। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার সোহানুর রহমান।
এ ছাড়া অর্থ ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা স্ট্রিমের রজব আল ফাহিম এবং দপ্তর ও প্রচার সম্পাদক হয়েছেন মো. শাহরিয়াজ আহম্মদ। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিটিজেন টাইমসের সাদিয়া সুলতানা রিমি ও দৈনিক এদিনের মোহাম্মদ মোস্তাকিম।