logo
Advertisement

আ.লীগের নাশকতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজকবি নজরুল সরকারি কলেজ
আ.লীগের নাশকতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ
আ.লীগের নাশকতার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ‘আওয়ামী লীগের চামড়া, তুলে নিব আমরা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘যেখানেই নিষিদ্ধ লীগ, সেখানেই প্রতিরোধ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কানন, সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন সজিব, যুগ্ম আহ্বায়ক সুজন দাস, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহম্মেদ রিপন, যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. জামাল খান প্রমুখ।

বিক্ষোভ মিছিলের বিষয়ে ছাত্রদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান বলেন, গত দুই বছর যেভাবে গর্তে মাথা লুকিয়ে ছিলেন, সেভাবেই গর্তে মাথা লুকিয়ে রাখুন। যদি মাথা বের করার চেষ্টা করেন, জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই অপচেষ্টার জবাব দেবে।

তিনি আরও বলেন, কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। নৈরাজ্য করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা এ দেশে দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের ওপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছেন। আর কোনোভাবেই সেই স্টিমরোলার চালাতে দেওয়া হবে না।