পাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস ও শামীম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে স্থাপত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় আলম উল্লাস এবং সেক্রেটারি পদে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম ওসমান দায়িত্ব পেয়েছেন।
রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়। পরে সংগঠনটির ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি হৃদয় আলম উল্লাস বলেন, এই দায়িত্ব আমার কাছে একটি আমানত। খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গাইডলাইনের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণ সাধন এবং ইতিবাচক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
.png)





