logo

প্রধানমন্ত্রী স্বর্ণপদক: সর্বোচ্চ মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক, ঢাবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক: সর্বোচ্চ মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল। ছবি: এশিয়া পোস্ট

২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে অসামান্য একাডেমিক ফলাফলের জন্য 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'-এর জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ জন শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০১৯ শিক্ষাবর্ষ থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন আরবি বিভাগের মুহী উদ্দীন, পরিসংখ্যানের মো. মুদ্দাসির হোসেন আকিব, আইন বিভাগের আবদুর রহমান মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আকিদুর রহমান, অর্থনীতির শেখ আতিয়া ইসলাম, ফার্মেসির ফারিয়া তাসনিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নীল সায়ন সাহা, সমুদ্রবিজ্ঞানের জেরিন তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শায়ান শাহরিয়ার, হিস্ট্রি অব আর্টের ইশিতা শারমিন সায়মা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের দেবলীনা সরকার মেধা।

২০২০ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নজিব, আইন বিভাগের তাহসীন লুবাবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের মো. আসিফুল ইসলাম, লোকপ্রশাসনের মারুফ হাসান রুমি, ফার্মেসির নাজিফা তাবাসসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. তানভীর আলম, সমুদ্রবিজ্ঞানের মোছা. তানিয়া আলিম শম্পা, উদ্ভিদবিজ্ঞানের শেখ সানজিদ আহমেদ, গ্রাফিক ডিজাইনের ইমরান হাসান এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের মাইশা মালিহা।

এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষ থেকে মনোনীত হয়েছেন নৃত্যকলা বিভাগের জবা রানী বিশ্বাস, ফলিত গণিতের সাদিয়া আঞ্জুম জুমনা, আইন বিভাগের রুবিয়াত হাসান শাওন, ফাইন্যান্সের বিল্লাল হোসেন, ক্রিমিনোলজির নওশীন শর্মিলা ঋতু, ফার্মেসির রাশমিয়া নার্গিস রেয়দা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ফারশিদ রেজা, ভূগোল ও পরিবেশের মো. মিনহাজুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সমায়িতা সরকার তুলি, হিস্ট্রি অব আর্টের জাহিদুল ইসলাম এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের কাজী মো. শাইমুল রেজা।