নোবিপ্রবি থেকে ট্রেজারার নিয়োগের দাবি শিক্ষার্থীদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে বহিরাগত কাউকে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ট্রেজারার পদে প্রার্থী হওয়া কোনো অপরাধ নয়। নোবিপ্রবির শিক্ষকের পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও প্রার্থী হতে পারেন। তবে নোবিপ্রবির শিক্ষার্থী হিসেবে নিজেদের বিশ্ববিদ্যালয়ের একজন যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে দেখতে চান তারা।
নিজেদের বিশ্ববিদ্যালয় থেকেই উপাচার্য ও উপ-উপাচার্য পদে যোগ্য শিক্ষক নিয়োগ পেয়েছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা। এ কারণেই তারা মনে করেন ট্রেজারার পদের জন্যও এই বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক রয়েছেন।
শিক্ষার্থীরা আরও জানান, একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকই প্রতিষ্ঠানটির বাস্তবতা, প্রয়োজন ও সম্ভাবনা সবচেয়ে ভালোভাবে জানেন। তাই আর্থিক সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম এবং ক্যাম্পাসের স্বার্থ রক্ষায় নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেই ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন নোবিপ্রবির শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৭ জুন নোবিপ্রবির সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ মুরাদ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ পদটি শূন্য রয়েছে। সম্প্রতি এ পদে অন্য বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে আলোচনা -সমালোচনা শুরু হয়।োচনা শুরু হয়।
.png)





