Advertisement

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি : এশিয়া পোস্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন—সহকারী প্রক্টর আবদুল্লাহ আল মাহবুব, বিজয় ২৪ হলের প্রভোস্ট আমির শরিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশীদ।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :রংপুর