logo

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ: পদ হারালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ: পদ হারালেন ছাত্রদল নেতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মাইদুল ইসলাম বাপ্পি। ছবি: সংগৃহীত

স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির পদ স্থগিত করেছে সংগঠন।

মঙ্গলবার (১৬ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পির সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এর আগে, সোমবার মাইদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের খবর সামনে আসে। একইসঙ্গে হত্যার হুমকির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের কেন্দ্রে জানান মাইদুলের স্ত্রী।