logo
Advertisement

ডাকসুতে শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন বাম সংগঠনের বিক্ষোভ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডাকসুতে শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে তিন বাম সংগঠনের বিক্ষোভ
বিক্ষোভে অংশ নেওয়া তিন বাম সংগঠনের নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিন বামপন্থী ছাত্র সংগঠন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে তিন সংগঠনের প্রায় ২৫ নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জিন্নাহর ছবি কেন, ডাকসু জবাব চাই’, ‘৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানান। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবি জানান তারা।

সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে জিন্নাহর ছবি অপসারণ ও শেখ মুজিবের ছবি পুনঃস্থাপনের দাবিতে এ কর্মসূচি পালন করে সংগঠন তিনটি।