logo
Advertisement

পাবিপ্রবিতে ছাত্রদলের চার দফা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, পাবিপ্রবি
পাবিপ্রবিতে ছাত্রদলের চার দফা
পাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান। ছবি: এশিয়া পোস্ট

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে চার দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্য বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

দাবিগুলো—আধুনিক ও মানসম্মত জিমনেসিয়াম স্থাপন, কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন চালু রাখা, লাইব্রেরি সংলগ্ন নামাজের স্থান নির্ধারণ এবং বিশ্ববিদ্যালয়ে স্কুল প্রতিষ্ঠা।

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জিমনেসিয়াম নির্মাণের দাবি জানিয়েছি। পাশাপাশি কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহের সাত দিন খোলা রাখা এবং সেখানে শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। লাইব্রেরির পাশে নামাজের জন্য একটি নির্ধারিত স্থানও প্রয়োজন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তাদের সন্তানদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো পাবিপ্রবিতেও একটি স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এসব যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাফহিমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. অলিভ, দপ্তর সম্পাদক ইনজামামুল হক সজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।