logo
Advertisement

হাবিপ্রবিতে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, হাবিপ্রবি
হাবিপ্রবিতে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে লেভেল-১, সেমিস্টার-১-এ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, হাবিপ্রবি সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করছে।