Advertisement

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর শেকৃবিতে তদন্ত কমিটি গঠন

এশিয়া পোস্ট নিউজ, শেকৃবি
এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর শেকৃবিতে তদন্ত কমিটি গঠন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ও রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) জড়িত শিক্ষকদের বিরুদ্ধে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে নজরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশটি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। প্রতিবেদনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষকের নাম উঠে এসেছে।

এ প্রেক্ষিতে জড়িত শিক্ষকদের পরিচয়, কার্যক্রম ও দায় নিরূপণের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেনকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলীকে সদস্য সচিব করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন— প্রফেসর ড. নাজনীন সুলতানা, প্রফেসর ড. জামিলুর রহমান, প্রফেসর ড. আশরাফী হোসেন, প্রফেসর ড. আশাবুল হক এবং রেজিস্ট্রার নজরুল ইসলাম।

গত ৪ আগস্ট এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম’ নামে গোপন তৎপরতা ও নাশকতার পরিকল্পনায় জড়িত। এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষক হলেন— প্রফেসর অলোক পাল, দেবু কুমার ভট্টাচার্য, চেতি দে পূজা, ড. কামাল উদ্দিন, প্রফেসর ড. শাহ জহির রায়হান, মো. ওমর আলী মল্লিক, ড. মো. আব্দুল কাইয়ুম, প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, রুহুল আমিন, মো. ওয়ালী আহাদ সেতু, জিয়াউর রহমান ভুঁইয়া, প্রফেসর ড. আয়েশা আক্তার আঁখি, প্রফেসর হারুনুর রশীদ ও উদ্বয় কুমার মহন্ত।