logo
Advertisement

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
২৭ জন অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। ছবি: এশিয়া পোস্ট

সোনারগাঁও ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের বরণ এবং অ্যালামনাইদের সম্মাননা জানাতে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কৃতি ২৭ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) এবং মীর আবদুল আলিম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামিম আরা হাসান, ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলামসহ সব বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য ও সংগীতসহ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তোলা হয়।