logo
Advertisement

‎রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসুল ও কুইজ প্রতিযোগিতা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রুয়েট
‎রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসুল ও কুইজ প্রতিযোগিতা
ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসুল পরিবেশন করা হয়। ছবি: এশিয়া পোস্ট

‎পবিত্র সিরাতের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয়েছে ‘সিরাত মাহফিল ও নাতে রাসুল (সা.)’ শীর্ষক আলোচনা সভা।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রুয়েট ক্যাফেটেরিয়ায় রেনেসাঁ কালচারাল গ্রুপ-রুয়েটের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‎পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক বক্তা ও দ্বীনি ব্যক্তিত্ব অধ্যক্ষ মোশতাক ফয়েজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার রিদওয়ানুল হক। এছাড়া রেনেসাঁ কালচারাল গ্রুপের সাবেক সভাপতি তানজিমুল ইসলাম ও সাবেক সেক্রেটারি এস. এ. ফারুক সিয়ামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদের (সা.) জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক পর্বে নাতে রাসুল পরিবেশন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত কয়েকজন শিক্ষার্থীর একটি দলও নাতে রাসুল পরিবেশন করেন।

‎আয়োজনের অংশ হিসেবে রুয়েট শিক্ষার্থীদের নিয়ে মহানবী হযরত মুহাম্মদের (সা.) জীবন ও আদর্শভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ‘ক’ বিভাগে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিস রেদওয়ান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বিজয়ী হন। ‘খ’ বিভাগে বিজয়ী হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাফহিমুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম।

‎অনুষ্ঠানের শেষদিকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বক্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি সিরাতের শিক্ষা ও মহানবীর (সা.) আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

‎আয়োজকেরা জানান, মহানবীর (সা.) জীবন ও আদর্শের শিক্ষা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামী সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।