Advertisement

৩০০ শিক্ষার্থী নিয়ে জাকসুর আইইএলটিএস কোর্স

এশিয়া পোস্ট নিউজ, জাবি
৩০০ শিক্ষার্থী নিয়ে জাকসুর আইইএলটিএস কোর্স
আইইএলটিএস প্রস্তুতি কোর্সের ব্যানার। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) উদ্যোগে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থীকে নিয়ে আইইএলটিএস প্রস্তুতি কোর্স শুরু হচ্ছে।

সোমবার (২০ জুলাই) রাত ১০টায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে কোর্সটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জাকসুর কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহা।

কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আবু তালহা বলেন, এই কোর্স তাদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও চাহিদার প্রেক্ষাপটে দ্বিতীয় ধাপে ৩০০-এর বেশি শিক্ষার্থী নিয়ে কোর্সটি পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, আইইএলটিএস পরীক্ষার চারটি দক্ষতা—লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় আরও দক্ষ করে তুলতে জাকসু ও এডুমেক্স কনসালটেন্সির যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে।

এ ধরনের দক্ষতাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতিতে ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।