logo

ক্যাম্পাস এলাকার অবৈধ ও ভাসমান দোকান সরাতে ঢাবির নির্দেশ

ক্যাম্পাস এলাকার অবৈধ ও ভাসমান দোকান সরাতে ঢাবির নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয় পোস্ট কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় থাকা অবৈধ ও ভাসমান দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট দোকানগুলো আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে না সরালে দোকান-মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।