logo

রাবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

রাবিতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা
ছাত্রলীগ নেতা সোলাইমানকে ক্যাম্পাস থেকে আটক করে থানায় নেয় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম চালানোর অভিযোগে ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টায় সোলাইমান নামে ওই নেতাকে আটক করে প্রক্টর দপ্তরের সহায়তায় পুলিশে সোপর্দ করা হয়।

আটক সোলাইমান মাদারবক্স হল শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশে সোপর্দের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সোলাইমান আমাদের এক শিক্ষার্থীকে টর্চার সেলে নির্যাতন করেছিলেন। এ কারণেই সেই শিক্ষার্থী ও তার বন্ধুরা সোলাইমানকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। এ ছাড়া ছাত্রলীগ সক্রিয়করণের বিভিন্ন কার্যক্রমের সেঙ্গে সোলাইমানের সম্পৃক্ততা ছিল বলে তথ্য পাওয়া গেছে। পরে মতিহার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, সোলাইমান নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম চালাচ্ছিলেন। তারা বিভিন্ন গোপন মিটিংয়ের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে তথ্য পাওয়ার পরই আমরা ক্যাম্পাস থেকে তাকে আটক করি।