logo

কুবির ভর্তি পরীক্ষা ৫-৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর

কুবির ভর্তি পরীক্ষা ৫-৭ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১৫ নভেম্বর থেকে, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও পরীক্ষার কেন্দ্রের ব্যবস্থা করা হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।