ইবির খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির কমিটি গঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুমতাহিনা রিনি এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসলিমা আরেফিন অথিকে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তাসলিমা আরেফিন অথি বলেন, সাধারণ সম্পাদক হিসেবে আমার মূল লক্ষ্য হবে সোসাইটিকে আরও সক্রিয়, সুসংগঠিত ও সদস্যবান্ধব করে তোলা। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে নতুন সদস্য থেকে শুরু করে অভিজ্ঞ সদস্য সবাই নিয়মিত অনুশীলন ও নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে। বিশেষ করে নতুনদের প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চাই।
সভাপতি মুমতাহিনা রিনি বলেন, ২০২২ সালে সিনিয়রদের হাত ধরে আমার যাত্রা শুরু হয়েছিল। সময়ের পরিক্রমায় আজ আমি এখানে সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত হয়েছি। এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনই চ্যালেঞ্জের। খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটিকে একটি জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যেন এখান থেকে দেশসেরা বিতার্কিক তৈরি হয়। সকলের কাছে দোয়া ও পরামর্শ চাই, যেন আমি এই সংগঠনটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাবরিনা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিথী খাতুন, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া খাতুন, অর্থ সম্পাদক ইসমা খাতুন, যুগ্ম অর্থ সম্পাদক মারজাহান আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক উম্মে মরিয়ম, প্রচার সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি, প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, গবেষণা সম্পাদক রুনা লায়লা ও অনুষ্ঠান সম্পাদক রিয়া আক্তার রুমা। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— ইসরাত জাহান, তাসনীম, সুমাইয়া নাজনীন ও সুমাইয়া জাহান।


