logo
Advertisement

ছেলের শেষ বিদায়ে কাঁদতে কাঁদতে দোয়া চাইলেন অপ্রতিমের বাবা

ছেলের শেষ বিদায়ে কাঁদতে কাঁদতে দোয়া চাইলেন অপ্রতিমের বাবা
ছেলের জানাজায় অংশগ্রহণকারীদের উদ্দেশে কথা বলেন অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার। রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। ছবি: এশিয়া পোস্ট

ছেলের শেষ বিদায়ে কাঁদতে কাঁদতে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জন্য দোয়া চেয়েছেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বজন ও স্থানীয়রা অংশ নেন। সেখান থেকে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।

জানাজা শেষে অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে, আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পান, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।’

অপ্রমিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সি অপ্রতিম নিখোঁজ হয়। ২০ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ কিছু ‘ক্লু’ পেয়েছে এবং তদন্ত চলছে।

অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোন পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।