logo
Advertisement

পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু ‎

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ‎পাবিপ্রবি
পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু
‎
এমরান হোসেন তানিম ও মেশকাত হোসেন রনি। ছবি: এশিয়া পোস্ট

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত হোসেন রনি।

‎সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ফার্মেসি বিভাগের প্রভাষক আব্দুল আলী ভূঁইয়া, রসায়ন বিভাগের প্রভাষক মো. বায়েজিদ হাসান, রসায়ন বিভাগের প্রভাষক আবরার ইয়াসির আবির এবং লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিশাত তাসনিম। শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ আফতাব উদ্দিন, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইরফান বিন হাবীব।

‎নবনির্বাচিত সভাপতি এমরান হোসেন তানিম বলেন, বৃহত্তর নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এটি। এই কমিটির মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবায়নে আমাদের যাত্রা শুরু হলো। বৃহত্তর নোয়াখালী থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি কাজ করবে। আশা করি, সবার সহযোগিতা ও অংশগ্রহণে আমরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারব।

‎সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রনি বলেন, বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বৃহত্তর নোয়াখালীর শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি সুযোগ হিসেবে দেখছি। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আশরাফুল হক ও জান্নাতুন নাঈমা। যুগ্ম সাধারণ সম্পাদক তাপরিয়া তুহি, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, কোষাধ্যক্ষ মো. মেরাজুল ইসলাম এবং সহ-কোষাধ্যক্ষ মোবারক হোসেন।

‎এ ছাড়া দপ্তর সম্পাদক মাশরাফি জামান, সহ-দপ্তর সম্পাদক মাজহারুল হক ভূঁইয়া, প্রচার সম্পাদক প্লাবন রয়, সহ-প্রচার সম্পাদক সাজ্জাদুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক সৈয়দা আরিফা আক্তার মিতু, সাংস্কৃতিক সম্পাদক আমেলি দাস, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান এবং আইটি বিষয়ক সম্পাদক ইয়াহিয়া আবিদ দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ, আবদুর রব, ফাইরুজ নাওয়ার নাদিয়া, সাজ্জাদুর রহমান শাহিন, রাকিবুল ইসলাম, সাকিব বিন আহমেদ ও আব্দুস সালাম হাসিব।