logo

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত

ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
ছাত্রদলের পদ স্থগিত তিন নেতা মাজেদুল ইসলাম, শেখ পারভেজ ও সাগর খান। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পদ স্থগিত হওয়া তিন নেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাংগঠনিক পদে থাকা সাগর খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।