ইকো লিডার্স বুটক্যাম্পে জাতীয় পর্যায়ে দ্বিতীয় বেরোবির মাহিদ

ঔষধি উদ্ভিদ সংরক্ষণ ও এর কার্যকর ব্যবহারভিত্তিক উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে ‘দ্য আর্থ সোসাইটি’ আয়োজিত ‘ইকো লিডার্স’ বুটক্যাম্পে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম মাহিদ। পুরস্কার হিসেবে তাদের প্রকল্পটি এক লাখ টাকার সিড ফান্ডিং লাভ করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার আদাবরে অবস্থিত সেতু ইন হোটেলে ‘দ্য আর্থ সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত এই বুটক্যাম্পে সারা দেশ থেকে ২১৩টি দল অংশগ্রহণ করে।
মাহিদের নেতৃত্বাধীন দলে সহযোগী হিসেবে ছিলেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী হানুন বিনতে হুমায়ুন। প্রকল্পটি সম্পর্কে মাহিদ জানান, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক স্বাস্থ্যসেবার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজের এই সাফল্য প্রসঙ্গে মাহিদ বলেন, রংপুর অনেক পিছিয়ে আছে, আর বেরোবি তো আরও পিছিয়ে। সেই জায়গা থেকে একটি ফান্ডিং আনতে পেরেছি এবং ঔষধি গাছ সংরক্ষণ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি—এটি আমার জন্য অসাধারণ এক অনুভূতি। একসময় আমাদের সবাইকে প্রকৃতির কাছেই ফিরতে হবে, প্রাকৃতিক ওষুধের ওপর নির্ভরতা বাড়াতে হবে। তাই এখন থেকেই এ বিষয়ে কাজ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সঠিক পরিচর্যার অভাবে আমাদের পরিবেশ থেকে অতি প্রয়োজনীয় অনেক ঔষধি গাছ হারিয়ে যাচ্ছে। একসময় আমরা এসব উদ্ভিদের ওপরই নির্ভরশীল ছিলাম। কিন্তু আধুনিক কৃত্রিম ও প্যাকেটজাত ওষুধের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে আমরা নিজেদের ঐতিহ্য হারাতে বসেছি। অথচ চীন ও জাপানের মতো উন্নত দেশগুলো এখনো ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির ওপর আস্থা রাখছে। আমাদেরও সেই সচেতনতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি, দ্য আর্থ সোসাইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), রিসার্চ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা এবং পরিবেশ ও উন্নয়ন খাতের বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
.png)




-df7057.jpg)
