logo
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ,চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
উদ্ধারের পর অজগর সাপটিকে অবমুক্ত করা হয়। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) সদস্যরা সাপটি উদ্ধার করেছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ার্নেস (থ্রি-এসএ) গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের গহিন অরণ্যে অবমুক্ত করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএ এর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

এ বিষয়ে থ্রি-এসএ গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহিন অরণ্যে অবমুক্ত করে দেই। খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।