logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অমিত কবিরাজ ও মেহেদীর মধ্যে নারীঘটিত বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের দুই পক্ষ মারামারিতে জড়ায়।

Advertisement

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংঘর্ষে অমিত কবিরাজের পক্ষে ছিলেন ছাত্রদলের প্রচার সম্পাদক মো. রুমেল, ফয়সাল ও রাসেল। অন্যদিকে অভিযুক্ত মেহেদীর পক্ষে ছিলেন ইমরান ও মেহেদীসহ কয়েকজন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদুল হক এবং প্রক্টর কামরুজ্জামান খান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই শিক্ষার্থীকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত অমিত কবিরাজ অভিযোগ করেন, রাজনৈতিক ক্ষমতার বলে মেহেদী আমাকে আঘাত করেছে। সে আমার ওপর মেয়েঘটিত মিথ্যা দোষারোপ করেছে। পদার্থবিজ্ঞান বিভাগের যে ভাই এসেছেন, তিনি আমার জেলা সমিতির সাধারণ সম্পাদক।

অভিযোগের বিষয়ে জানতে মেহেদীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

পাবনা সদর হাসপাতালের চিকিৎসক মো. পলাশ বলেন, এক্সরেতে ওই শিক্ষার্থীর আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান খান গণমাধ্যমকে বলেন, তারা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে গিয়েছিলাম। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে।