logo
Advertisement

টিএসসিতে ছাত্রদল নেতা শাওনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

এশিয়া পোস্ট প্রতিবেদক
টিএসসিতে ছাত্রদল নেতা শাওনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে টিএসসির পায়রা চত্বর থেকে এই কর্মসূচির সূচনা করা হয়।

‘তারেক রহমানের অঙ্গীকার, দেশ থাকবে পরিষ্কার’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিশেষ এই কর্মসূচিতে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং টিএসসি ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

কর্মসূচি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন বলেন, আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আমরা একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেই ধারাবাহিকতায় প্রিয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা এবং সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে আমাদের আজকের এই উদ্যোগ। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাস তথা দেশকে পরিষ্কার রাখার দায়িত্বে শামিল হবেন।

আয়োজকরা জানান, শুধু এক দিনের কর্মসূচি হিসেবে নয়, বরং নিয়মিত বিরতিতে এমন জনসচেতনতামূলক ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাবে ছাত্রদল।