logo

ঢাবিতে হিজাব-নিকাবের নীতিমালা চায় ইসলামী ছাত্রীসংস্থা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাবিতে হিজাব-নিকাবের নীতিমালা চায় ইসলামী ছাত্রীসংস্থা
রাজু ভাস্কর্যের পাদদেশে হিজাব ও নিকাব পরার বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্রী সংস্থার মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষার হল ও ভাইভা বোর্ডে হিজাব ও নিকাব পরার বিষয়ে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনটির নেত্রীরা ইংরেজি বিভাগের এক ছাত্রীকে নিকাব পরায় ‘মৌলবাদী’ বলার অভিযোগে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিচার দাবি করেন।

সংগঠনের নেত্রী সুমাইয়া ফাহমিদা বলেন, একজন ব্যক্তি কী পোশাক পরবেন, সেটি তার ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতা। বিশ্ববিদ্যালয়ে হিজাব-নিকাব নিয়ে যেন কাউকে হয়রানির শিকার হতে না হয়, সে জন্য নীতিমালা প্রয়োজন।

আরেক নেত্রী সুমাইয়া নুসরাত মিম বলেন, ছাত্রীদের পরিচয় শনাক্তের নামে বারবার হেনস্তা করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এর আগে, বুধবার ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক নেকাব পরিহিত ছাত্রীকে ‘মৌলবাদী’ বলার অভিযোগ ওঠে সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় চেয়ারম্যানকে জানালে ওই শিক্ষককে আর ক্লাস না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।