logo
Advertisement

ইউল্যাবে ড. লুৎফুন হোসেন স্মৃতি বৃত্তি চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক সই

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
ইউল্যাবে ড. লুৎফুন হোসেন স্মৃতি বৃত্তি চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক সই
ইউল্যাবে ড. লুৎফুন হোসেন স্মৃতি বৃত্তি চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক সই। ছবি : এশিয়া পোস্ট

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অধ্যাপক ড. লুৎফুন হোসেন স্মৃতি বৃত্তি চালু করা হচ্ছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইউল্যাব ও সাবরিনা লুৎফা, পিএইচডির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় প্রতিবছর ইউল্যাবের স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য শিক্ষার্থীর একাডেমিক ফলাফল, সহশিক্ষা ও শিক্ষাক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ, নৈতিকতা, অঙ্গীকার এবং ইউল্যাবের মূল্যবোধের প্রতি সম্মান বিবেচনা করা হবে।

সমঝোতা স্মারকে ইউল্যাবের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মোর্তূজা। অধ্যাপক ড. লুৎফুন হোসেন স্মৃতি বৃত্তি প্রদানের ক্ষেত্রে তার পরিবারের পক্ষে স্বাক্ষর করেন ইউল্যাবের স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ড. সাবরিনা লুৎফা।

স্বাক্ষর অনুষ্ঠানে ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি এবং বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান এবং সাবরিনা লুৎফার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রয়াত অধ্যাপক ড. লুৎফুন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে তার পরিবারের উদ্যোগে এ বৃত্তি চালুর ব্যবস্থা করা হয়েছে।

ইউল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা ও শিক্ষাক্রমবহির্ভূত কার্যক্রমে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধ, অঙ্গীকার এবং সামাজিক দায়িত্ববোধে উৎসাহিত করা হবে।