Advertisement

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, রাবি
উচ্চশিক্ষার স্বপ্নপূরণে নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে রাবি শিক্ষার্থী মো. নাজমুল হাসানের সাক্ষাৎ। ছবি: এশিয়া পোস্ট

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. নাজমুল হাসানের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তার হাতে অনুদান তুলে দেওয়া হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহমানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রী কার্যালয় এশিয়া পোস্টকে জানায়, সম্প্রতি নাজমুল হাসান সুইডেনের স্কোভডে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। তবে বিদেশযাত্রা ও প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা করেন।

সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান এশিয়া পোস্টকে বলেন, একজন সত্যিকারের নেতা সবসময় তার কর্মীদের মূল্যায়ন করেন। তিনি আমাকে আবার ফিরে এসে দেশের সেবা করতে বলেছেন। আমি তাকে বলেছি, ইনশাআল্লাহ, আপনার হাতকে আরও শক্তিশালী করতে আমি আবার ফিরে আসব। আমি সবসময় চেয়েছিলাম, আমার বাবাকে আমাদের নেতার সঙ্গে হাত মেলাতে দেখতে। এখন বলতে পারি, আমি সফল হয়েছি।