Advertisement

ছাত্রনেতা শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজে ছাত্রদলের দোয়া মাহফিল

এশিয়া পোস্ট নিউজ, কবি নজরুল সরকারি কলেজ
ছাত্রনেতা শফিউল বারীর মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজে ছাত্রদলের দোয়া মাহফিল
কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল। ছবি: এশিয়া পোস্ট

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) কলেজের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা এবং নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন সজীব, সদস্য শেখ ফয়সাল আহমেদ, নাহিদ হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ অনুষ্ঠান বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন সজীব বলেন, শফিউল বারী বাবু ছিল আমার রাজনীতির অনুপ্রেরণা। তার গুণাবলিতে মুগ্ধ হয়ে আমার ছাত্র রাজনীতিতে পদার্পণ। তার অকাল মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকের এই আয়োজনের উদ্দেশ্য মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই কামনাই করছি।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, শফিউল বারী বাবু ছিলেন জাতীয়তাবাদী পরিবারের একজন লড়াকু সৈনিক। তার মতো সৎ ও আদর্শবান রাজনীতিবিদ এ দেশের লাখো তরুণের ছাত্ররাজনীতি করার অনুপ্রেরণা জুগিয়েছে। বিএনপি ও এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা এদেশের মানুষ চিরকাল মনে রাখবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়াই সবসময় করি।