Advertisement

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

এশিয়া পোস্ট নিউজ, ইবি
ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ
ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর মো. জাকির হোসেন ও মো. আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক মো. জাকির হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান।

শনিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৫ জুলাই ২০২৬ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন তারা।

নবনিযুক্ত সহকারী প্রক্টর প্রভাষক মো. জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তা পালনের সর্বোচ্চ চেষ্টা করব। তিনি সব অংশীজনকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। প্রক্টরিয়াল কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা করারও আশ্বাস দেন তিনি।