Advertisement

কুবিতে ইংরেজি বিভাগের ‘এমএ ইন ইংলিশ’ ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট নিউজ, কুবি
কুবিতে ইংরেজি বিভাগের ‘এমএ ইন ইংলিশ’ ১৮তম ইনটেকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কুবিতে বিদায় সংবর্ধনা। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগে এমএ'র সন্ধ্যাকালীন প্রোগ্রামের ১৮-তম ইনটেকের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ইংরেজি বিভাগের ২০১ নম্বর কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

সন্ধাকালীন প্রোগ্রামে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মো. সামছুজ্জামান মিলকি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হারুন এবং অধ্যাপক ড. বনানী বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহোযোগী অধ্যাপক ড. আবুল হায়াত ও সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে কলা ও মানবিক অনুষদের ডিন ড. মো. সামছুজ্জামান মিলকি বলেন, ‘এখানে যারা পড়তে আসে, তারা যেন প্রকৃত শিক্ষাটা নিয়ে যেতে পারে এই কামনা করি। একইসাথে এই প্রকৃত শিক্ষাটা জীবনে কাজে লাগুক ও সবার জীবন কর্মময়, সুন্দর, মঙ্গলময় হোক এই প্রত্যাশাই করি।’

এ ছাড়াও তিনি শিক্ষার্থীদের আহ্বান করে বলেন‚ ‘যদি কোনো সীমাবদ্ধতা থাকে, সেই সীমাবদ্ধতাগুলো পূরণ করতে হবে। এ জন্য এই আহ্বানটা আপনাদের কাছে রাখব। তিনি বলেন যদি আপনাদের দিক থেকে কোনো অসম্পূর্ণতা মনে হয়, আপনাদের দিক থেকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদেরকে জানান।

প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আপনারা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। কাজেই জীবনে চলার পথে যারা বিভিন্ন স্থানে কর্মরত আছেন, তারা শিক্ষকদের কাছ থেকে অর্জিত জ্ঞান নিজেদের নিজ নিজ কর্মক্ষেত্রে বা প্রতিষ্ঠানে প্রতিফলিত করবেন।’

তিনি আরও বলেন, ‘আমার একটা উপদেশ হলো যে আপনারা সৎ ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। যেখানেই থাকেন না কেন এই দেশ আপনার নিজের। আপনার পরিবারের‚ সমাজের আমাদের এবং দেশের যেন সুনাম হয় সেভাবে আপনারা কাজ করবেন।’

এ ছাড়া বিদায়ী শিক্ষার্থী তাসনিম জাহান বলেন, আমাদের দীর্ঘ ১৮ মাসের পথচলা এই পথটা একা কখনোই সম্ভব হতো না সহপাঠীদের সহযোগিতা, বিশ্বাস আর আন্তরিকতা ছাড়া। বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয় ।

তিনি আরও বলেন‚ এখানে আমরা শুধু বইয়ের পড়াই শিখিনি। শিখেছি মানুষকে সম্মান করতে, একসঙ্গে কাজ করতে, দায়িত্ব নিতে, সম্পর্ক গড়তে এবং জীবনের বাস্তবতা বুঝতে। প্রতিটি ক্লাস, শিক্ষকগণ আমাদেরকে প্রতিদিন শিখিয়েছেন, যার জন্য আমি প্রতিটি শিক্ষকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।