logo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ অক্টোবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ অক্টোবর
ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির সভাপতিত্বে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের শেষ সময় আগামী ২০ নভেম্বর (শুক্রবার) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আবেদনের যোগ্যতা

স্নাতক (সম্মান) ও বিবিএ (সম্মান): ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত।

স্নাতকোত্তর, এমবিএ, সম্মান ও প্রফেশনাল/সান্ধ্যকালীন প্রোগ্রাম: ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত।

এমফিল ও পিএইচডি: যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অন্তত একটি ডিগ্রি অর্জন করেছেন, তারা এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া ও ফি

আগ্রহী যোগ্য ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের https://convocation.jnu.ac.bd মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদন ও ফি-এর তালিকা নিচে দেওয়া হলো:

স্নাতক (সম্মান)/বিবিএ (সম্মান): নিবন্ধন ফি ৫,০০০ টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা।

স্নাতকোত্তর/এমবিএ/সম্মান: নিবন্ধন ফি ৬,০০০ টাকা এবং মূল সনদ ফি ৫০০ টাকা।

এমফিল ও পিএইচডি: নিবন্ধন ফি ৬৫০০ টাকা এবং মূল সনদ ফি ১,০০০ টাকা।

স্নাতকোত্তর (প্রফেশনাল/সান্ধ্যকালীন): নিবন্ধন ফি ৮,০০০ টাকা এবং মূল সনদ ফি ৮০০ টাকা।

জবি উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দিন জানান, এই সমাবর্তনে প্রায় ১৬ হাজার ৪০০ স্নাতক ও ১৩ হাজার ৩০০ স্নাতকোত্তর শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

প্রথম সমাবর্তনের তুলনায় এবার প্রতিটি ডিগ্রির ফি অন্তত ২ হাজার টাকা বেড়েছে। প্রতিষ্ঠার ১৪ বছর পর ২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়। এরপর কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রায় সাত বছর পর এবার দ্বিতীয় সমাবর্তন হতে যাচ্ছে।