logo

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, জাককানইবি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
ছবি : এশিয়া পোস্ট কোলাজ

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ‎২০১৯, ২০২০ ও ২০২১ ব্যাচের ১৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত ৪৬৯ জনের চূড়ান্ত তালিকায় বিশ্ববিদ্যালয়টির এসব শিক্ষার্থী স্থান পেয়েছেন।

‎

‎তালিকা অনুযায়ী, ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মনীষা হাজং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্দীপ দেবনাথ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান।

‎

‎২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাজমুল করিম রেজা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অন্তু দে, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. ময়নুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।

‎

‎এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সায়দা তাসনিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মিতু আক্তার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নাবিলা আক্তার মীম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের মো. আতিউর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল।

‎

‎উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করা হচ্ছে।