logo

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের এক পক্ষের শিক্ষার্থীরা আরেক পক্ষকে ধাওয়া দেয়। ছবি: কালবেলা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় যানজট।

তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। সমস্যা নিরসনে এর আগে একাধিকবার চেষ্টা করা হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিস্তারিত আসছে...