ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন আর্টস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজীব হোসাইন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী সংগঠনটির ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি শেখ সুমন ও মনির হোসেন, সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ ও রাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল আলিম সৌরভ এবং ক্রীড়া সম্পাদক আসাদ হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন—আহমাদ গালিব, আশিকুর রহমান, সামিরুজ্জামান রাতুল, হাবিবুর রহমান জিহাদ, মাহমুদুল হাসান, সাদেকুর রহমান সৈকত ও নয়ন আহমেদ।
নবনির্বাচিত সভাপতি নুর আলম বলেন, কাউন্সিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী এক বছর শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের সংগঠন সর্বোচ্চ চেষ্টা করবে। আশা করি, গত বছরের মতো এ বছরও আপনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন।


