logo
Advertisement

চবিতে মধ্যরাতে ১২ ফুট দীর্ঘ বার্মিজ পাইথন উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, চবি
চবিতে মধ্যরাতে ১২ ফুট দীর্ঘ বার্মিজ পাইথন উদ্ধার
চবিতে বার্মিজ পাইথন উদ্ধার করছে থ্রিএসএ রেস্কিউ টিমের সদস্যরা। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দক্ষিণ ক্যাম্পাস এলাকা থেকে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটিকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পাসে গভীর বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার(২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ ক্যাম্পাস মসজিদ সংলগ্ন একটি ভবনের কাছে অজগরটি দেখা যায়।

উদ্ধারকারী শিক্ষার্থীরা জানায়, জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা ইয়াকুব সাপটি দেখে উদ্ধার করার জন্য খবর দেন। প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের অজগরটির ওজন প্রায় ২০ কেজি। বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংগঠন থ্রি এসএ রেস্কিউ টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে অবমুক্ত করেছে। শিকারের খোঁজে ১২ ফুট দীর্ঘ অজগর লোকালয়ে চলে এসেছিল।

এ বিষয়ে জানতে চাইলে চবির সহকারী প্রক্টর কামরুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, সাপটি উদ্ধার করা হয়েছে। এই কারও কোনো ক্ষতি হয়নি। উদ্ধারকাজে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরে সাপটিকে জঙ্গলে অবমুক্ত করে দিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে সাপ উদ্ধারের কাজটি করে। সাপ উদ্ধার করা এবং সেটিকে নিরাপদে জঙ্গলে অবমুক্ত করে দেওয়ার বিষয়টি তারাই দেখভাল করে। অনেক সময় আহত সাপের চিকিৎসাও করে তারা। ক্যাম্পাসে যারা চলাফেরা করেন তারা উচিত খুবই সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়া, বিশেষ করে বনাঞ্চলের গভীর যাওয়া থেকে তাদের বিরত থাকা উচিত। এ ছাড়া কোনো বন্যপ্রাণীর যেন ক্ষতি না হয় এই বিষয়টি সবার নজরে রাখা দরকার।

বিশ্ববিদ্যালয়ের অবস্থান পাহাড় ও বনাঞ্চল বেষ্টিত হওয়ায় মাঝেমাঝেই সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতির দেখা যায়। ফলে সাধারণ শিক্ষার্থীদের রাত্রিকালীন নিরাপদে সড়ক ও রাস্তা পারাপারের পরামর্শ সংশ্লিষ্টদের।