শেকৃবির ৬ শিক্ষককে বহিষ্কার

শিক্ষা ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে যোগদান না করায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন— কৃষিতত্ত্ব বিভাগের মারজানা ইয়াসমিন, মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের কেবিএম সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ বিভাগের মো. জাভেদ আজাদ, কৃষি রসায়ন বিভাগের মো. মেফতাউল ইসলাম সৈকত, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সাইফুল্লাহ শাহরিয়ার এবং ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোছা. মাহমুদা পারভীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হলেও ওই শিক্ষকরা আর কর্মস্থলে ফেরেননি। পরবর্তীতে ওই শিক্ষকদের একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা কোনো জবাব দেননি। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হলে সিন্ডিকেট সদস্যরা তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে উপাচার্য ড. আব্দুল লতিফ এশিয়া পোস্টকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই সেগুলো লিখিত আকারে প্রকাশ হবে।

