logo

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাকৃবির ১৩ শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ছবি : এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৩ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন বছরের অনুষদভিত্তিক সর্বোচ্চ নম্বরধারী মেধাবী শিক্ষার্থীদের পদকের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইউজিসি।

বাকৃবি থেকে মনোনীত শিক্ষার্থীরা হলেন

২০১৯ শিক্ষাবর্ষ: ভেটেরিনারি অনুষদের নাজনীন সুলতানা, কৃষি অনুষদের প্রত্যাশা বিশ্বাস, পশুপালন অনুষদের শারমীন ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সান্তা ইসলাম, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাহাবুদ্দিন আহমেদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের নাফিস তাসনিম বিন্তি।

২০২০ শিক্ষাবর্ষ: ভেটেরিনারি অনুষদের ইসমাইল হোসাইন, কৃষি অনুষদের মোছা. আয়েশা সিদ্দিকা, পশুপালন অনুষদের মো. আরিফুল ইসলাম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ইসরাত জাহান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চিত্রা রানী পাল এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের জিন্নাত রেহানা ঋতু।

২০২১ শিক্ষাবর্ষ: ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ফারহানা বিনতে ফেরদৌস।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের সাড়ে ৪ গ্রাম সোনা ও ১০ গ্রাম রুপার তৈরি পদক এবং একটি সনদপত্র দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহ জোগাতে ইউজিসি ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে।