Advertisement

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুর ও দখলের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ
সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুর ও দখলের অভিযোগ
তালা ভেঙে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির স্টুডিওতে প্রবেশ করে ডিবেটিং ক্লাবের সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির দীর্ঘদিনের ব্যবহৃত স্টুডিও কক্ষের তালা ভেঙে দখলের অভিযোগ উঠেছে কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ডিবেটিং ক্লাবের সভাপতি জিসানের নেতৃত্বে কয়েকজন সদস্য স্টুডিওটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে জানা গেছে। পরে ডিবেটিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে ওই কক্ষের ভেতরের কিছু ছবি প্রকাশ পেলে বিষয়টি সাংবাদিক সমিতির সদস্যদের নজরে আসে।

সাংবাদিক সমিতির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা কক্ষটি স্টুডিও এবং তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করে আসছেন। কোনো রকম আলোচনা বা পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ তালা ভেঙে প্রবেশের এই ঘটনায় সাধারণ সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই কক্ষ ব্যবহার করে আসছি। কোনো ধরনের পূর্ব নোটিশ বা সমন্বয় ছাড়াই তালা ভেঙে প্রবেশ করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান বলেন, রুমটি যে সাংবাদিক সমিতির অংশ, তা আমার জানা ছিল না। তালা ঝোলানো দেখে পাশে থাকা সৈকত ভাইয়ের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক সমিতির কাছে খোঁজ নিতে বলেন। আমি সমিতির সভাপতি আমিরুলকে একবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে আমাদের সদস্যরা ভেতরে ঢুকতে চাওয়ায় মডারেটর ফখরুল স্যারের সঙ্গে কথা বলে তালা ভেঙে আমাদের ক্লাবের সদস্যরা ভেতরে প্রবেশ করে।

এদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় এশিয়া পোস্টকে জানান, দুপুরের দিকে ডিবেটিং ক্লাবের সদস্যরা রুমের দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদের ক্লাবের মডারেটরসহ কক্ষের স্থান দেখে জানাতে বলি। তারা এসে জানান— রুমে তালা ঝোলানো রয়েছে। তবে পরে তারা যে তালা ভেঙে ভেতরে ঢুকেছে, সে বিষয়ে আমি কিছু জানতাম না।"

দুপুরের দিকে আমার কক্ষে ডিবেটিং ক্লাবের সদস্যরা রুমের দাবি নিয়ে আসে। পরে তিনি তাদেরকে রুমের কথা জিজ্ঞেস করলে তারা সাংবাদিক সমিতির পেছনের রুমের কথা জানায়। তখন তিনি ক্লাবের মডারেটর ও সদস্যদের জায়গা দেখে জানাতে বলেন। তারা এসে রুমে তালা ঝোলানোর কথা জানায়। তবে পরে তারা যে তালা ভেঙে ভেতরে ঢুকেছে, সে বিষয়ে আমি কিছু জানতাম না।

তালা ভাঙার বিষয়ে জানতে চাইলে ডিবেটিং ক্লাবের মডারেটর ফখরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, তালা ভাঙার বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিক সমিতির সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ক্যাম্পাসের শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজ প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।