logo

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময়। ছবি: বণিক বার্তা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসানুল হক ইনুকে হাসপাতালে আনা হয়। শারীরিক বিভিন্ন সমস্যার কথা জানানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান।