logo

বংশাল পুলিশ বক্সের সামনে থেকে মরদেহ উদ্ধার

বংশাল পুলিশ বক্সের সামনে থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর বংশাল থানাধীন পুলিশ বক্সের সামনে ফুটপাত থেকে অজ্ঞাতনামা প্রায় ৬০ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পথচারী আফিয়া খাতুন জানান, সকাল সাড়ে ৬টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির সামনে রাস্তায় ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় এখরও শনাক্ত করা যায়নি, এ বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।