logo
Advertisement

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮২
প্রতীকী। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৩২টি।

Advertisement

শনিবার (২২ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ১টি সোনার লকেট, ১৬ হাজার টাকার জালনোট, ৯টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩ হাজার ৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন ও ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান নিয়াজ মেহেদী।